
চট্টগ্রাম নিস্পাপ অটিজম ফাউন্ডেশনের র্যালি
রাশেদুল আজীজ: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে নিস্পাপ অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরীর থিয়েটার ইসটিটিউট হলে অনুষ্ঠিত হয় ২পর্বের অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আফসারুল আমিন এম.পি। অনুষ্ঠান উদ্ধোধন করেন শহিদুল ইসলাম উপ-পরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিতাই কুমার ভট্টচার্য্য জেনারেল ম্যানেজার, বিটিভি চট্টগ্রাম। সাইদুল আরীফ বিভাগীয় পরিচালক জেলা সমাজ সেবা অধিদপ্তর। সম্মানিত অতিথি ছিলেন রুহি মোর্শেদ আহম্মেদ হেড অব বিএসআর, বিএস আর এস লিঃ। সভাপত্বি করেন অধ্যাপক ডা: বাসনা মুহুরী।
প্রধান অতিথি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে প্রযুক্তিকে ধারন করে অটিজম শিশু-কিশোরদের সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজে অটিজম শিশুকে আরও বাস্তবিক কর্মসূচী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে প্রতিটি দিনকে অটিজম বান্ধব দিন হিসাবে পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: বাসনা মুহুরী বলেন, সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সস্পন্ন ব্যক্তিদের অধিকার এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব অর্টিজম সচেতনতা দিবস উদযাপন হচ্ছে, আমরা অটিজম শিশুকে নিয়ে কাজ করি সমাজের দায়ব্দতা থেকে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছি।
আরো বক্তব্য রাখেন এম নাসিরুল হক, সভাপতি নিস্পাপ অটিজম ফাউন্ডেশন, প্রকৌশলী ঝুলুন কুমার দাশ সাধারণ সম্পাদক নিস্পাপ অটিজম ফাউন্ডেশন, সুজিত কুমার দত্ত সদস্য সচিব, সম্মিলিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন পরিষদ।