Thursday, July 30

‘মৃত্যুপুরী’তে ড্রোন ওড়াল চীন

0

'মৃত্যুপুরী'তে ড্রোন ওড়াল চীনআজো পর্যন্ত যে উচ্চতায় কোনো ড্রোন উড়তে পারেনি, সেখানেই এবার এক বিশেষ ড্রোন ওড়াল চিন। ‘near space’ নামে ওই উচ্চতায় বায়ুস্তর এতই পাতলা আর তাপমাত্রা এতটাই কম যে সেখানে কোনো ড্রোন কাজ করতে পারে না। এ জন্য ওই এলাকা ড্রোনের ‘ডেথ জোন’ বা ‘মৃত্যুপুরী’ হিসেবে পরিচিত।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয় এই ‘ডেথ জোন’। বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন এটি ড্রোন তৈরি করতে যা এক সপ্তাহ এমনকি এক বছর ধরেও নজরদারি চালাতে পারে। এটি সে রকমই একটি ড্রোন। এর সফল পরীক্ষা করেছে বেইজিং।

চীনের গবেষক ইয়াং ইয়ানচু জানিয়েছেন, ঠিক বুলেটের মতো আকাশে উড়ে যাবে এই ড্রোন। একটি শটে ১০০টি ড্রোন লঞ্চ করার লক্ষ্য রয়েছে চীনের। ঠিক একঝাঁক মৌমাছির মতো উড়ে যাবে ড্রোন।

সম্প্রতি একই ধরনের টেস্ট করেছে নাসা ও মার্কিন নৌবাহিনী।
তবে এখনো পর্যন্ত অতিরিক্ত উচ্চতার ড্রোনের জন্য এখনো অনেক গবেষণা বাকি রয়েছে বলে জানিয়েছেন চীনা গবেষকরা। যেখানে বায়ুস্তর শেষ হয়ে যায় সেখানে কিভাবে ড্রোন ওড়ানো যায় সেটাই দেখছে বিজ্ঞানীরা। কারণ ওই অংশে ইলেকট্রনিক জিনিসপত্র কাজ করে না।

এই ড্রোনগুলি আকারে এতটাই ছোট, যা র‍াডারে ধরা নাও পড়তে পারে। একটি জুতোর বাক্সেও ঢুকে যেতে পারে এই ড্রোন। তবে এখনো পর্যন্ত এই ড্রোনে ক্যামেরা লাগানো যায়নি। এর জন্য এক বিশেষ অ্যান্টেনার প্রয়োজন। তবে সেটাও হয়ত শিগগিরই সম্ভব করে তুলবে চীন।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.