Friday, August 28

মৃত নুরুন ন্নহার বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকি আজ

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ থেকে ১৭ বছর আগে ৮ এপ্রিল ২০০৩ সালে আজকের এই দিনে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সুনামধন্য প্রাক্তন প্রধান শিক্ষক মৃত আব্দুর রহমানের স্ত্রী নুরুন ন্নাহার বেগম ইহলোক ত্যাগ করেন।

প্রতিবছরের এই দিনটি মৃতের পরিবার ও আত্নীয় স্বজনরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে। মরহুমার সন্তানেরা দিনটিতে মমতাময়ী মা’র জন্য দোয়া করে এতিমদের সাথে কাটাতেন। কিন্তু বিশ্বব্যাপি করোনার ভয়ানক পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে।

তাই মরহুমার বড় সন্তান সকল সন্তানদের পক্ষে থেকে সরকারি তিতুমীর কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান মো. নূরুর রহমান তার মা’র জন্য এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশের ও পৃথিবীর সকল মানুষদের রক্ষায় জন্য সকলের দোয়া চেয়েছেন। মহান আল্লাহর রহমতে মানবজাতির সুরক্ষা কামনা করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.