Friday, September 11

মেক্সিকোর উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘উইলা’

0

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘উইলা’ । রবিবার এটি ক্যাটাগরি-৪ ঝড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে মেক্সিকোর উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সতর্ক বার্তায় বলা হয়, উইলা দ্রুতবেগে আরো শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি হয়ে উঠছে। মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণপশ্চিম ও পশ্চিম-মধ্য মেক্সিকোর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.