Monday, September 7

মেধাবী ছাত্র জুলফিকার বাঁচতে চায়, ২টি কিডনী অচল

0

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন আমড়া গ্রামের হতদরীদ্র সাহেদার রহমানের একমাত্র পুত্র জুলফিকার আলী। উপজেলার মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর একজন মেধাবী ছাত্র। মেধাবী জুরফিকার আলী বাবা-মা’র স্বপ্ন ছেলেকে লেখা-পাড়া শিখিয়ে একদিন মানুষের মত মানুষ করবে। কিন্তু ভাগ্যেও নির্মম পরিহাস, সেই স্বপ্ন বুঝি সত্যি আর হবে না। 

 জুলফিকার আলী ২০০৬ সালে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘদিন দেশে বিভিন্ন যায়গায় চিকিৎসা করার পরেও কোন রোগ মুক্তি হয়নি। ২০১৪ সালে ভারতে সিএমসি হাসপাতালের চিকিৎসক জানান ২টি কিডনী অচল হয়েছে, ১টি কিডনি প্রতিস্থাপন করা হলে পুনরায় বেচে থাকা সম্ভব হবে। তাই নিজ সন্তানকে বাঁচিয়ে রাখতে নিজের ১টি কিডনি দিতে প্রস্তুত মা নুর বানু বেগম। কিন্তু সেই কিডনি প্রতিস্থাপন করতে গেলেও এখন অনেক অর্থের প্রয়োজন। সেই অর্থ কিভাবে সংগ্রহ হবে তা নিয়েও দুশ্চিন্তায় পরছে পরিবারটি কারন তার পিতা নিজের শেষ স্বম্বল ভিটা-মাটি টুকু বিক্রি করে চিকিৎসা  শেষ করতে পারেনি। এখন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত প্রহর গুনছে মেধাবী ছাত্র জুলফিকার আলী।

 এই অসহায় পরিবারটি একমাত্র বুকেরধন জুলফিকারকে বাচাতে সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।  সমাজের বৃত্তবানদের একটু সহানুভতিতে বেচে যেতে পারে মেধাবী ছাত্র জুলফিকারের জীবন।

=> সাহেদারকে সাহায্য পাঠাবার ঠিকানা বিকাশ-০১৭৯৮৫৮৯৪৪৪,
ব্যাংক হিসাব নং-০২০০০০৮১০৭১৩৩,
অগ্রণী ব্যাংক মাদিলাহাট শাখা, 
ফুলবাড়ী,দিনাজপুর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.