Tuesday, September 1

জুম্মার নামাজের পর ঢাকায় হেফাজতের বিক্ষোভ
মেননকে সংসদ থেকে বের করা না হলে আলেমরা কঠোর অবস্থানে যাবে

0

রাশেদ খান মেননকে সংসদ থেকে বের করা না হলে আলেমরা কঠোর অবস্থানে যাবে বলে হুশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ হুশিয়ারি দেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং রাশেদ খান মেননের কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমির মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ বাবুনগরী বলেন, কাদিয়ানীরা কাফের, তাদের যারা কাফের মনে করে না তারাও কাফের। রাশেদ খান মেনন তাদের পক্ষ নিয়ে কওমি মাদ্রাসা, হেফাজতে ইসলাম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে, তারাও তাদের দলের অন্তর্ভুক্ত।
তিনি বলেন, এ দেশে কওমি মাদ্রাসা সাধারণ মুসলমানদের দ্বীনের বিশাল অবদান রেখে যাচ্ছে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং অন্যায়মুক্ত দেশ গড়তে অবদান রাখছে আলেমরা। তাদের নিয়ে ধৃষ্টতা দেখানো সাহস তারা কীভাবে পায়।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা তার বক্তব্য ফিরিয়ে নেয়ার অনুরোধ করছি। না হলে এ দেশের তাওহিদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে হেফাজত জানিয়েছে, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন এবং হেফাজত আমির আহমদ শফী সম্পর্কে কটূক্তি ও কওমি মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদেই এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত অনুসারীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.