Tuesday, September 22

মেসি নেই, উয়েফা বর্ষসেরার দৌড়ে রোনালদো-মদ্রিচ-সালাহ

0

ফুটবলে ব্যক্তিগত পুরস্কার মানেই মেসি-রোনালদোর দ্বৈরথ। গত এক দশক ধরেই এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল। গত ১০ বছরে বিশ্ব ফুটবলের সব ব্যক্তিগত বড় পুরস্কারই ভাগাভাগি করেছেন তারা দুজনে। কিন্তু এবার সেই নিয়মের ব্যত্যয় ঘটল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-উয়েফা ২০১৭-১৮ মৌসুমে বর্ষসেরার তালিকা প্রস্তুত করেছে। কিন্তু তাতে নেই বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা বার্সেলোনার আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। তবে সেই তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মিশরীয় মোহাম্মদ আল সালাহ।

সোমবার ঘোষিত এ তালিকায় মেসির বাদ পড়ার কারণ অবশ্য একাধিক। প্রথমত, চ্যাম্পিয়নস লিগে রোমার কাছে হেরে শেষ আট থেকে বিদায়। আর দ্বিতীয়ত, আর্জেন্টিনার জার্সি গায়ে নিস্প্রভ থেকেছেন তাই।

অন্যদিকে, এ তালিকায় রোনালদোর জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে পঞ্চমবার ও টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতায়। তাছাড়া টানা ৬ মৌসুমের গোল দাতাও তিনি। এছাড়া, সালাহ ঢুকেছেন চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে নিজ দল লিভারপুলকে ফাইনালে তোলায়। আর মদ্রিচের জায়গা মিলেছে রিয়ালে দুর্দান্ত মৌসুম কাটানোর পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে উড়ন্ত পারফরম্যান্সের কারণে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.