Thursday, August 13

মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় ২ ভাই নিহত

0

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষিনারায়ণপুর ধলা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।সোমবার (৮ নভেম্বর) সকালে ইউনিয়নের রাধাগোবিন্দপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

নিহতরা হলেন, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের জাহারুল ইসলাম (৫০) ও তার ভাই সাহাদুল ইসলাম (৪৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।জানা যায়, সকালে কাথুলী ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আজমাইন হোসেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমানের কর্মীদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। প্রার্থী

আজমাইন হোসেন টুটুলের লোকজন ভোট চাইতে গেলে আতিয়ারের কর্মীরা বাধা প্রদান করেন। এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে আজমাইন হোসেন টুটুলের ২ জন কর্মী নিহত হয়। এবং উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে ৪ জন আশঙ্কাজনক রয়েছে।গাংনী থানার ওসি বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.