মেহেরপুর জেলার সবুজ আন্দোলনের উদ্যোগে ৭০০ টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশীদার হওয়া এবং বিলুপ্ত প্রায় ফলাহারী প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে (২১ অক্টোবর) সোমবার এ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: এহসান কবির সবুজ মেহেরপুর জেলা সমন্য়কারী , সবুজ আন্দোলন, মোঃ মিজানুর রহমান গাংনী ২ নং ওয়ার্ড কাউন্সিলর । সভাপতিত্ব করেন, মোঃ আল- মামুন (গাংনী প্রস্তাবিত সমন্য়কারী; সবুজ আন্দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ হুমায়ুন কবির রিপন ,সাবেক ছাত্রনেতা, মোঃ মাহবুবুর আলম সাধারন সম্পাদক, হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাব, মোঃ ইমরান হোসেন হিরন, যুগ্ম আহ্বায়ক হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাব, মোঃ জিয়ারুল ইসলাম,সহ- সভাপতি, হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাব।
আরও উপস্থিত ছিলেন, মোছাঃ উর্মি খাতুন, সাধারন সম্পাদক, আলোর পথে যুব সংঘ, মোছাঃ ফাতেমা বিনতে রাশেদ, সহকারী পরিচালক, আলোর পথে যুব সংঘ, মোঃ সজীব আলী, ফিল্ড অফিসার, আলোর পথে যুব সংঘ, মোঃ সাহাবুল ইসলাম, পোগ্রাম অর্গানাইজার, আলোর পথে যুব সংঘ,মোঃ নাহিদ হাসান সাঈম, সহকারী ট্রেইনার আলোর পথে যুবসংঘ, মোঃ রাসেল আহমেদ, হিন্দা শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাব প্রমুখ।