মেয়রের হাতে হোল্ডিং ট্যাক্স হস্তান্তর করল কাজেম আলী স্কুল এন্ড কলেজ`

0

সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দিন বলেছেন, নগরীর উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এবং পরিচ্ছন্ন কর্মকান্ড সঠিকভাবে সম্পন্ন করতে হলে গৃহকর যথাযথভাবে আদায় করা জরুরি। সরকার নিধারিত গৃহকর আদায়ের মাধ্যমে সিটি কর্পোরেশন নাগরিক সেবা দিয়ে থাকে। অথচ আমি দায়িত্ব গ্রহণের পর থেকে একটি মহল একটি ভ্রান্ত ধারণা প্রচার করে নগরবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, ফলে কাঙ্খিত কর আমরা পাচ্ছিনা। গতকাল কাজেম আলী স্কুল এন্ড কলেজের হোল্ডিং ট্যাক্স গ্রহণকালে মেয়র এসব কথা বলেন। নগরীর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মেয়রের হাতে এক লক্ষ টাকার চেক গৃহকর হিসাবে হস্তান্তর করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। এ সময় মেয়র বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজেম আলী স্কুল এন্ড কলেজের এই হোল্ডিং ট্যাক্স একটি মাইল ফলক হয়ে থাকবে। তিনি বলেন, উন্নয়নের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবেনা, আমাদেরকেও নিজস্ব তহবিল তৈরী করে উন্নয়ন কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী সাহাবুদ্দীন, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম। উপাধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভুঁইয়াসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.