Saturday, September 12

মেয়র আরিফুলের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

0

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জব্দকৃত পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ আদেশ দেন। এদিকে এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আদালতে আরিফুল হক চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির জানান- ‘সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিনের শর্ত হিসেবে ২০১৭ সালের মে মাসে উচ্চ আদালত তার পাসপোর্ট জব্দ রাখার নির্দেশ দিয়েছিল। আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে অধ্যয়নরত আরিফুল হকের মেয়ের কলেজে কনভোকেশন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যোগদান করার জন্য আরিফুল হক পাসপোর্ট চেয়ে নিম্নআদালতে আবেদন করলে গত ১৪ আগস্ট তা নাকচ করেন আদালত। নিম্নআদালতের এই আদেশের রিভিশন চেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন তিনি।’

মনিরুজ্জামান কবির আরও বলেন- ‘সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাকে ছয় মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আজই (মঙ্গলবার) চেম্বার আদালতে আবেদন করেছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.