চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অসুস্থ হয়ে তাঁর নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
৬ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ মেয়রের বাসভবনে আসেন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করে তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং কিছু সময় অবস্থান করে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। তারা আল্লাহর দরবারে মেয়রের আশু আরোগ্য কামনা করেন। সাক্ষাতে মেয়র আ জ ম নাছির উদ্দীন বন্দর কর্তৃপক্ষের সাথে বন্দরের নানা বিষয়ে কথা বলেন।
এ ছাড়াও তারা বন্দরের পৌরকর বিষয়েও আলোচনা করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি, মেম্বার ইঞ্জিনিয়ারিং কমোডর জুলফিকার আজিজ, মেম্বার এডমিন মোহাম্মদ জাফর আলম, মেম্বার হারবার এন্ড মেরিন কমোডর শাহিন রহমান, সচিব মো. ওমর ফারুকসহ বন্দর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদদাতা