Monday, September 14

মেয়ের জন্মদিনে নিউ ইয়র্কে নিপুণ

0

ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী যেখানে পরিবার-পরিজন, এমনকি সন্তানদের আড়ালে রাখতে ব্যস্ত, সেখানে নিপুণ সম্পূর্ণ বিপরীত। কোনো অনুষ্ঠান হলেই মেয়ে তানিশাকে নিয়ে হাজির হন। পরিচয় করিয়ে দেন সাংবাদিক ও সহকর্মীদের সঙ্গে। এখন মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে আছেন নিপুণ। তানিশাকে স্কুলে ভর্তি করানোর জন্যই সেখানে যাওয়া বলে জানালেন তিনি।
তিনি বলেন, ‘মেয়েকে নিয়েই আমার যত স্বপ্ন। আমি চাই সে মানুষের মতো মানুষ হোক। নিউ ইয়র্কের একটি স্কুলে তানিশাকে গ্রেড ১১-১২-র জন্য ভর্তি করিয়ে আগামী সপ্তাহে দেশে ফিরব।’ এমনিতে মিডিয়ায় কাজ করা কমিয়ে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। কোরবানির ঈদে সাজ্জাদ হোসেন দোদুলের ‘মহব্বত ব্যাপারী ২’ এবং এস এ হক অলিকের ‘একটুস খানি প্রেম’ নাটকে সর্বশেষ দেখা গিয়েছিল তাঁকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.