রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছে। তারা হলেন রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়।