Sunday, August 23

মুক্তিযুদ্ধের মিত্রদেশ ভারতের সরকার প্রধান হিসেবে বাংলাদেশে আসছেন
মোদিকে দেশবাসী স্বাগত জানাবে আশা প্রকাশ রওশন এরশাদের

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী।

দিল্লির সাম্প্রদায়িক সহিংসতার পর মুজিববর্ষে মোদির উপস্থিতির বিরোধিতা করছে ডান, বামসহ বিভিন্ন মতাদর্শের দল ও সংগঠন। তাদের অভিযোগ, দিল্লিতে ‘গুজরাট মডেলে’ মোদি সরকারের মদদে মুসলমানদের ওপর বেছে বেছে হামলা হয়েছে। এ পরিস্থিতিতে মোদিকে আমন্ত্রণের বিষয়টি পুনর্বিবেচনার দাবি তুলেছে বিএনপি।

তবে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সরকারের অবস্থানকেই সমর্থন করেছেন। আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিজেপি নেতা হিসেবে নয় মুক্তিযুদ্ধের প্রধান মিত্রদেশ ভারতের প্রতিনিধি হয়ে আসছেন মোদি।

তবে রওশন এরশাদ বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান মিত্র। বাংলাদেশ বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের কাছে কৃতজ্ঞ। নরেন্দ্র মোদি বিজেপির নেতা হিসেবে নয় মুক্তিযুদ্ধের মিত্রদেশ ভারতের সরকার প্রধান হিসেবে বাংলাদেশে আসছেন। তাকে দেশবাসী স্বাগত জানাবে বলে আশা প্রকাশ করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.