মোদি ও অমিত শাহ যুবসমাজের ভবিষ্যত নষ্ট করছে: রাহুল

0

নরেন্দ্র মোদি ও অমিত শাহ ভারতের যুবকদের ভবিষ্যত নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।
এক টুইটে রাহুল বলেন, বেকারত্ব ও আর্থিক মন্দায় তৈরি হওয়া জনরোষ থেকে নজর ঘোরাতে ওরা দেশ ভাগ করছেন। ভারতের প্রিয় যুবসমাজ মোদি এবং শাহ তোমাদের ভবিষ্যত ধ্বংস করছে। তাদের দ্বারা তৈরি আর্থিক মন্দা ও বেকারত্বের ফলে তোমাদের মনে তৈরি হওয়া আক্রোশ ওরা কমাতে পারছে না। তাই ওরা ঘৃণার রাজনীতি করে দেশভাগ করছেন। একমাত্র ভালোবাসা ছড়িয়ে দিয়ে আমরা এই রাজনীতিকে পরাজিত করতে পারবো। খবর এনডিটিভির

এদিকে রোববার রাজঘাটে কংগ্রেসের পক্ষ থেকে নাগরিকত্ব আইন বিরোধী প্রচারসভার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে সোমবার করা হয়েছে।
কংগ্রেসের সব শীর্ষ নেতাই সোমবারের সভায় উপস্থিত থাকবে।

কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলো কেন্দ্রের প্রধান শাসক বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগের অভিযোগ আনা হয়েছে। সিএএ-র খসড়ায় বলা আছে; দেশের নাগরিকদের এই প্রথম নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই আইন সে সব সংখ্যালঘুদের সাহায্য করবে যারা ধর্মীয় কারণে মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে শরণার্থী হয়ে এদেশে এসেছে। যদিও সমালোচকরা বলছে এই আইন ভারতের মৌলিক ধর্মনিরপক্ষে কাঠামোর পরিপন্থী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.