Monday, August 24

মোরেলগঞ্জে খাদ্য সহায়তা প্রদান নিউইয়র্ক প্রবাসীর

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ভাস্কর্য শিল্পী আব্দুল মালেক হাওলাদারের নিউইয়র্ক প্রবাসী পুত্র তানজীম আহমেদ অনির সহায়তায় শনিবার শতাধিক নারী পুরুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

পৌর সভার বারইখালী ১ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার করোনায় কর্মহীন হতদরিদ্র দিনমজুরদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, দুর্যোককালীন সরকারের পাশাপাশি বিত্তবান এগিয়ে আসলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হয়। করোনাকে ভয় নয়,সচেতন থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া সকলকে নিরাপদে ঘরে থাকার পরাপর্শ দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী আব্দুল মালেক হাওলাদার, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন,সাংবাদিক শামীম আহসান মল্লিক, এইচএম শহিদুল ইসলাম,অধ্যাপক জসিম উদ্দিন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.