Monday, August 17

মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের যুবলীগ নেতা এ্যাড. পলাশ ঈদ উপহার প্রদান

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ রোববার বিকেলে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। এ্যাড. তাজিনুর রহমান পলাশ নিজ হাতে এসব উপহার প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

মোরেলগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানেপ্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.