Sunday, August 23

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও বৃত্তি প্রদান
মোস্তফা-হাকিম কলেজের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

0

অনুষ্ঠানে শিক্ষার্থীদর মাঝে বৃত্তি প্রদান করছেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

চট্টগ্রাম উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তাঁর পরিবার বর্গের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডশন এর উদ্যাগে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ এবং মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বিভিন্ন স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২০১৮ এ জিপিএ-৫ প্রাপ্ত, গরীব ও মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুন্ড উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকবরশাহ থানা আওয়ামীলীগের সভাপতি, সুলতান আহাম্মদ, সীতাকুন্ড থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, মোহাম্মদ ইসহাক, আকবরশাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আহাম্মদ, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অ লের আ লিক ব্যবস্থাপক ও ভিপি মোহাম্মদ জাহিদ হাসান, ভাইস প্রেসিডেন্ট আবু হেনা নাজিম উদ্দিন, শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ শহিদ উল্লাহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংকের নেতৃবৃন্দ, ফাউন্ডশন এর নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী এবং সমাজ সেবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি বলেন, ‘শোকের মাস আগস্ট। এই মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে। সাথে সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত পরিবার বর্গের সকল সদস্যদের আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজ তাঁরা না থাকলেও তাঁরা আছেন মানুষের হৃদয়ে। মানুষের ভালোবাসায়। আর সেই পরিবারের সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হত সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘শোকাবহ আগস্টে প্রথমে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবকে। এই আগস্ট মাস এলে প্রতি বছর আমরা নানা আয়োজনের মাধ্যমে স্মরণ করি বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারকে’। এম মনজুর আলম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা শিক্ষা জীবনে ভালো করে পড়াশোনা করে তারা বড় হয়ে সমাজে ভালোভাবে আলো জ্বালাতে পারে। তারা এদেশের জন্য অবদান রাখতে পারে। পড়াশোনর মাধ্যমে সমাজকে বদলাতে পারে। দেশ ও সমাজকে এগিয়ে নিতে পড়াশোনার কোন বিকল্প নেই। আমি সকল শিক্ষার্থীকে উদাত্ত আহবান জানাচ্ছি তোমরা পড়াশোনায় মনোনিবেশ করবে। পড়াশোনর মাধ্যমে জীবনটাকে গড়ে তোলবে। বই প্রদানকালে মনজুর আলম বলেন, বই জ্ঞানের প্রতীক। এই বই থেকে জ্ঞান অর্জন করবে। সাজিয়ে তুলব নিজের জীবনকে।’

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের স ালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, আবু ছগির, লায়লা নাজনীন রব, মোস্তফা-হাকিম কেজি স্কুলের প্রধান শিক্ষক মহিব্বুর রহমান, মোস্তফা-হাকিম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অ লের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বৃত্তি হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২৫২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ সাত লক্ষ টাকা বিতরণ করে।
আর শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে পাঁচশতজন গরিব দুস্থদের মাঝে বস্ত্র ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.