কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।
তিনি জানান, মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।