Wednesday, July 29

ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ!‍

0

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ম্যাচের যে অবস্থা ছিল, তাতে জয়ের সম্ভাবনা কম থাকলেও ড্র করা অসম্ভব ছিল না। বরং ড্র ই ছিল সম্ভাব্য ফলাফল। কিন্তু আজ চতুর্থ দিন কী হলো, স্রেফ মড়ক লেগে গেল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। দ্রুত ৫ উইকেট হারানোর পর মুশফিক-সাব্বিরের প্রতিরোধ দলকে লিড নিতে সহায়তা করল, কিন্তু সেটা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় কিংবা ড্রয়ের জন্য সম্ভবত যথেষ্ট নয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৮ উইকেটে ১৫২। লিড ৮০ রানের।

সৌম্য সরকারকে (৯) হারিয়ে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের শুরু। দুই বাউন্ডারি হাঁকিয়ে অজি পেসার প্যাট কমিন্সের বলে ম্যাট রেনশর তালুবন্দি হন সৌম্য। এরপর তামিমও তার পথ ধরেন। ১২ রান করা দেশসেরা ওপেনারকে নাথান লায়নের বলে স্টাম্পিং করেন ম্যাথু ওয়েড। উইকেট ধরে রাখতে নামানো হয় নাসির হোসেনকে।

কিন্তু আজ যেন মড়ক লেগেছে টাইগার ব্যাটিং লাইনআপে! স্টিভ ও’কেফির বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে নাসিরের সংগ্রহ ৫ রান। ইমরুল কায়েসকে নিয়ে বেশি কিছু বলার নেই। লায়নের বলে ম্যাক্সওয়েলের তালুবন্দি হওয়ার আগে করলেন ১৫ রান। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান টানা দুই ইনিংসে ব্যর্থ। আজ মাত্র ২ রান করে তিনি সেই নাথান লায়নের শিকার হন।

৪৩ রানে ৫ উইকেটে হারানোর পর শঙ্কা জেগেছিল আরেকটি লো-স্কোরিং ইনিংসের লজ্জা পেতে যাচ্ছে কি-না বাংলাদেশ! অস্ট্রেলিয়া ১ ইনিংস খেলে জিতে যাবে না তো? প্রশ্ন দুটির উত্তর আপাতত ‘না’। মুশফিক-সাব্বিরের ৫৪ রানের জুটিতে ব্যটিং ধস থামায় বাংলাদেশ। যদিও ২৪ রান করে সেই লায়নের বলেই স্টাম্পিংয়ের শিকার হন সাব্বির।

তখনও আশার প্রদীপ হয়ে ছিলেন অধিনায়ক মুশফিক এবং চার থেকে সাতে ব্যাটিং করতে নামা মুমিনুল হক। দুজনে বেশ লড়াই করছিলেন। কিন্তু মুশফিক ৩১ রানে কমিন্সের এবং মুমিনুল ২৯ রানে লায়নের শিকার হলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.