Wednesday, September 2

মৎস্য ভবন মোড়ে বাসচাপায় নিহত ২

0

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস ও দুই প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য ভবন এলাকায় সকাল পৌনে ৭টার দিকে স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আহত হন দুজন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নূর আলম (৩০) ও শরীফ (২০)।

এদিকে দুর্ঘটনার পর মৎস্য ভবন সড়ক দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.