Monday, September 21

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশসহ ২ জন নিহত

0

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার সকালে শহরের বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ও আবুল হাশেম।

কনস্টেবল সাইফুলের বাড়ি জামালপুরে। তিনি গাজীপুর জেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি যাচ্ছিলেন। আর আবুল হাশেম ফুলবাড়ীয়া উপজেলার শুভরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

কোতোয়ালি মডেল থানার এসআই নাজমুল হক জানান, ঢাকা থেকে আসা একটি ট্রাক গোলচত্বরে যানবাহনের জন্য অপেক্ষমাণ কয়েকজনকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর পরই চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.