চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ থেকে কয়েকটি রুটে ট্রেন চলাচল।
শুক্রবার ভোর ৫টায় ময়মনসিংহের বলাশপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী মেইল ট্রেনের এক বগি লাইনচ্যুত হয়। এরপর চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম জানিয়েছেন, এর পর থেকে চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিটি তুলতে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করে। তিনি আরো জানন, লাইনচ্যুত বগিটি উদ্ধারকারী ট্রেন তোলার পর সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।