Tuesday, September 15

ময়মনসিংহ-ভৈরব রুটে মালবাহী ট্রেনের লাইনচ্যুত: চলাচল বন্ধ

0

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বোকাইনগর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরিফুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে।

গৌরীপুর রেলওয়ে এটিএসআই রেজাউল করিম জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে। বগি মেরামতের কাজ শেষ হলেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেজাউল করিম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.