মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যুগ্মসম্পাদকের দায়িত্ব পেয়েছেন বেনাপোল পৌরসভার সফল ও জননেতা মেয়র আশরাফুল আলম লিটন।
এর আগের কমিটিতে তিনি সফলভাবে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার পুরস্কার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে যুগ্মসম্পাদক করেছেন বলে তৃণমূলের অনেক নেতাকর্মীরা মনে করছেন।
বুধবার যশোর শহরের ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা শাখার ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পদে নতুন দায়িত্ব পাওয়ায় আশরাফুল আলম লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো), ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বেনাপোলে উন্নয়নের কারিগর জনপ্রিয় নেতা সফল মেয়র আশরাফুল আলম লিটন এর রাজনীতিতে পথচলা : ১৯৭৭ সালের ২৫ অক্টোবর যশোরের বেনাপোলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আশরাফুল আলম লিটন। তার বাবা আলহাজ্ব নুর ইসলাম ও মাতা মোছাম্মাৎ জাহানারা বেগম। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্মাতকোত্তর (এমএ) উত্তীর্ণ।
আশরাফুল আলম লিটন স্কুলজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯২ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয়কর্মী। ১৯৯৪ সালে শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য হন। ২০০০ সালে বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদকের দায়িত্ব পান।
২০০৩ সালে যশোর জেলা যুবলীগের নির্বাহী সদস্য হন। ২০০৪ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন। ২০১২ সালে কেন্দ্রীয় যুবলীগের উপশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। ২০১৬ সালে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। সর্বশেষ বুধবার ত্রিবার্ষিক সম্মেলনে যুগ্মসম্পাদকের দায়িত্ব পেলেন।
এছাড়া আশরাফুল আলম লিটন ২০১১ সালে বেনাপোল পৌরসভার মেয়র নির্বাচিত হন। বর্তমানে তিনি এ দায়িত্ব পালন করছেন। নির্বাচিত হওয়ার পর মেয়র লিটন বেনাপোলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন ।বেনাপোল পৌরসভার সবকটি কাঁচা রাস্তা এখন পাকা রাস্তায় পরিনত৷ প্রতিটি রাস্তা এলইডি লাইট তারা সুসজ্জিত ৷
পৌরসভার উদ্যোগে আমড়াখালী নামক স্থানে পৌর গেট দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ তালিকায় রয়েছে ৷ এই পৌর গেট দেখতে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন এলাকায় ভিড় করে৷
তিনি পৌরসভায় আধুনিক ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল নির্মাণ করেছেন । রাস্তার পাশপাশি ড্রেনেজ ব্যবস্থা ও সফলভাবে সম্পন্ন করেছেন। মসজিদ মাদ্রাসা এতিমখানায় তার আর্থিক সহায়তা রয়েছে৷ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে গরিব মানুষের মধ্যে চাল বিতরণ এলাকাবাসী নজর কেড়েছে৷
নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের জন্য ২০১৪ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেশশ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হন।
তিনি বেনাপোলে ছিন্নমূল পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’ এই শ্লোগানে আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা।
আশরাফুল আলম লিটন রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন। তিনি কাজ ইন্টারন্যাশনাল নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক। ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপি জোট সরকারের আমলে তিনি একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামি হন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সকল মামলার নিষ্পত্তি হয়।