Wednesday, September 16

যশোরের দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত

0

 আজ সোমবার ভোরে যশোরের অভয়নগরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নওয়াপাড়া পৌর এলাকার চেঙ্গুটিয়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত শহীদুল ইসলাম (৩৮) উপজেলার নওয়াপাড়া বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, নওয়াপাড়া পৌর এলাকার চেঙ্গুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।পুলিশ বলছে, শহীদুল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

একইসঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.