বেনাপোল সংবাদদাতা : যশোরের ঝিকর গাছায় পৃথক অভিযানে অস্ত্র গুলি মাদকসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ কলোনী বাজাওে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবি (২৭) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে ঝিকর গাছা উপজেলার মনোহরপুর গ্রামের আজাহার ইসলামের ছেলে। প্রথমে তাকে মাদক ব্যবসায়ী হিসাবে আটক করা হয়। পওে প্যান্টের ভিতরের একটি প্যাকেট থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আরো তল্লাশীকালে তার শরীরের কোমর থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাসে তল্লাশী কালে দুপুর দেড়টার সময় ময়না বেগম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ব্যাগের ক্ষিত অবস্থায় ২২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটক ময়না বেনাপোল কাগজ পুকুর এলাকার সোহাগ রহমানের স্ত্রী।
এ ব্যাপাওে শার্শা থানায় মামলা দায়েরের পস্তুুতিচলছে।