Sunday, September 13

যশোরের বেনাপোলে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবারবের থেকে থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাই পন্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

আজ সোমবার(১৭ সেপ্টেম্বর) সকালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার এসব মালামালের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মেহেদী হাসান জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ভবারবের সীমান্ত পার রেল স্টেশনের পাশে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস,লেহেঙ্গা,ফেসওয়াশ,শম্পাপড়ি ও আতশবাজি উদ্ধার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.