Thursday, September 17

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সদস্যরা রবিবার মধ্যে রাতে বেনাপোল দৌলতপুর সীমান্তে টহল দেওয়ার সময় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ইমরান উল্লাহ সরকার ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনার জানান, বেনাপোল দৌলতপুর ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় খালপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর মাদক অধিদপ্তরে পাঠানো প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.