মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি :যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র টহলদল গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তর পাড়া রাস্তার পাশে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।