মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সোমবার রাতে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ বাবর আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে কন্যাদাহ গ্রামে থেকে আটক করেছে শার্শা থানার পুলিশ।
আটক অস্ত্র ব্যবসায়ী বাবর আলী শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের দূখের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে শার্শা উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামে এসআই বক্তিয়ার ও এ এস আই কবির হোসেন অভিযানের সময় রাত সাড়ে ৭টার সময় অস্ত্র ব্যবসায়ী বাবর আলীকে রাম পুর বাজার অভিমুখে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে তার কাছে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
আটক বাবর আলী বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।