Monday, August 24

যশোরের শার্শা সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তে এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৯ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়আটক ইকবাল শার্শা থানার পাঁচভূলাট গ্রামের আলা উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.