Friday, August 28

যশোরের শার্শা সীমান্তে মাদকসহ আটক-২

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮ বোতল বাংলা মদ ও ০১ টি বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গোগা বিওপি’র টহল দল পৃথক অভিযানে শার্শা থানাধীন গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের রমজান ঢালীর ছেলে আইওব আলী (৩৮) ও শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃতঃ নুর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা বিওপির একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে আম বাগানের মধ্য হতে ০৮ বোতল ভারতীয় বাংলা মদসহ আইওবকে আটক করে।

অপরদিকে, গোগা বিওপির অন্য একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি বাইসাইকেলসহ জিয়ারুলকে আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) পরিচালকঅধিনায়ক পিবিজিএমএস ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামী, মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.