Sunday, September 20

যশোরের শিকারপুর সীমান্তে ৭৩ কেজি সোনাসহ পাচারকারী আটক

0
,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য অভিযান চালিয়ে ৭৩ কেজি ওজনের ৬২৪ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।
বৃহস্পতিবার (০৯ আগষ্ট) রাত ১০ টার সময় শিকার গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে মহিউদ্দিনকে সোনা সহ আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান সোনার একটি চালান নিয়ে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মুকুল সংগীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মহিউদ্দিন নামে একজন স্বর্ন পাচারকারীকে ৭৩ কেজি ওজনের ৬২৪ পিস সোনা সহ আটক করা হয়।
শিকারপুর ক্যাম্পের কমান্ডার  সুবেদার শফিকুল ইসলাম মহিউদ্দিন নামে একজন  স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.