Tuesday, August 18

যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

0

যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি পিকআপে করে এসে কয়েকজন চোর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে প্রবেশ করে। চোরেরা গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে যান। এ সময় টের পেয়ে বাড়ির মালিক চিৎকার দিলে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয় এবং এলাকার মসজিদের মাইকে গরু চোর ধরার জন্য আহবান জানায়। পরে স্থানীয়রা বের হয়ে চোরদের ধাওয়া দিয়ে প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে ধরে ফেলে এবং তিনজনকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.