যশোরের মণিরামপুর উপজেলায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দু্ই যুবক নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের পাশে ছাতিয়ানতলা এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, দুদল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজার ও বেগারিতলার মাঝামাঝি ছাতিয়ানতলা এলাকায় দুদল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তাদের বয়স আনুমানিক ৩০ বছরের মত। লাশ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।