Monday, August 31

যশোরে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ

0
যশোর প্রতিনিধিঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে ধারণ করে যশোরে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মহাসমাবেশ উপলক্ষে যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৩টায় কোতয়ালী মডেল থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু করে যশোর মুনশী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল ময়দান) গিয়ে র‌্যালি শেষ হয়।
র‌্যালি শেষে টাউন হল ময়দানে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
প্রধান অতিথি সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মাদক’কে চিরজীবনের জন্য “না” বলার পরামর্শ প্রদান করেন। মাদক মানুষকে সুস্থ্য রাখতে পারে না। মাদকাসক্ত লোক দেশের উপকারে আসে না। তাই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জোনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য উপস্থিত সবাইকে আহ্বান করেন। ইভটিজারদের বিরুদ্ধে মনে সাহস নিয়ে প্রতিবাদ এবং সোচ্চার হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আরিফ, জেলা প্রশাসক, যশোর, মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, পুলিশ সুপার, যশোর, সাইফুজ্জামান পিকুল, চেয়ারম্যান, জেলা পরিষদ, যশোর, শহিদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি, যশোর
জেলা আওয়ামী লীগ, মোঃ জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মেয়র, যশোর পৌরসভা, জাহিদ হাসান টুকুন, সভাপতি প্রেস ক্লাব, যশোর এবং যশোর জেলা পুলিশের ও জেলায় কর্মরত অন্যান্য পুলিশ ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আলী আকবর, আহ্বায়ক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, যশোর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.