Friday, August 21

যশোরে র‌্যাবের অভিযানে ০৪ কেজি গাঁজা সহ গ্রেফতার-২

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালী কালী মন্দিরের সামনে থেকে চার কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬ যশোর এর সদস্যরা।

শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা(এস),বিএন এর নেতৃত্বে একটি অভিয়ানিক দল ঝিকরগাছা থানাধীন গদখালী কালী মন্দিরের সামনে থেকে মোঃ আঃ জলিল মোড়ল(৫৫),পিতা মৃত ইনছান মোড়ল ও মোঃ জাহাঙ্গীর মন্ডল(৫৬),পিতা মৃত রুপচান মন্ডল এর ছেলেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা(এস),বিএন জানান, একটি প্লাষ্টিকের সাদা বাজারের ব্যাগের মধ্যে খাকী রংয়ের কস্টেপ দ্বারা মোড়ানো চার কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার মাদকের অনুমান মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামীদের ঝিকরগাছা থানায় আসামীদ্বয়’কে ও জব্দকৃত মালামালসহ হস্তান্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.