বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান এর বিরুদ্ধে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থি নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে স্থায়ী বহিষ্কার করা হলো ৷ একই সাথে যশোর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে।