Saturday, August 29

যাত্রাবাড়ীতে বাসার ভেতরে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ আহত ৫

0

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসার জানালা দিয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়িভাবে শটগানের গুলিতে বাসার ভেতরে থাকা দুই শিশুসহ একই পরিবারের ৪ জনসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে শনির আখড়া গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- টাইলস মিস্ত্রি হাফিজুল ইসলাম (২৪), তার ভাতিজি আবিদা (৫), ভাগিনা জুনায়েত (৪), ছোট ভাইয়ের বৌ সাথি (২০) এবং একই এলাকার জাহিদুল ইসলাম এনায়েত (২৪)।

আহত হাফিজুলের ভাই আবদুল্লাহ বলেন, সবাই রাতের খাবার খেতে বসেছিলাম। এ সময় হঠাৎ জানালা দিয়ে কে বা কারা এলোপাতাড়িভাবে শটগান থেকে গুলি করে পালিয়ে যান।

তবে কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেননি তিনি।
আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার মুখ-কপালে ছোররা গুলির দাগ রয়েছে বলে ঢামেক সূত্র জানায়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় গুলির ঘটনার খবর পেয়েছি। এতে বাসার ভেতরে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.