ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা বিমানের (ফ্লাইট বিএস ১৪১) একটি ফ্লাইট জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় কবলিত হয়েছে বেসরকারী ইউএস বাংলার (বিএস-১৪১) একটি বিমান। আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১ টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কক্সবাজারে জরুরি অবতরণের পর্যাপ্ত সুযোগ না থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সেটি অবতরণ করে।
ফ্লাইটের ১৫৩ জন যাত্রী, ক্রেবিন ক্রু ও পাইলট নিরাপদে রয়েছেন। বিমানেরও কোনো ক্ষতি হয়নি।
জানা গেছে, বিমানটি কক্সবাজার বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু বিমানটির সামনের চাকা না খোলায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এ সময় বিমানটির সামনের চাকা দেবে যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিকঅফিসার জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতণের সময় বিমানটিতে ১১ শিশুসহ ১৬৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিল। ঘটনার পর থেকে রানওয়ে বন্ধ আছে। তবে ক্রেন দিয়ে বিমানটি রানওয়ে নিরাপদে থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে বিমানটি অবতরণের আগেই বিমান কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রাখেন।
তবে শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে আতংক ছড়ালও তারা শেষ পর্যন্ত বিমানটি থেকে নিরাপদে বের হয়ে আসেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১জনের মৃত্যু হয়।