বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সব সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।তৌহিদ হোসেন বলেন, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন বলেই তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এটা আমার করবো।
তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্যে যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করবো।
এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে হতাহত নিয়ে জাতিসংঘের তদন্ত দল প্রতিবেদন দিয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন দিতে আরও এক সপ্তাহ সময় লাগবে।