Tuesday, September 8

যুক্তরাষ্ট্রের আইনসভায় প্রথম দুই মুসলিম নারী

0

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিদা তালিব, ইলহান ওমর নামে দু’জন মুসলিম নারী প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই ভোটগ্রহণ ও গণনা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
তাদের মধ্যে রাশিদা তালিব ফিলিস্তিন বংশাদ্ভুত এবং ইলহান ওমর সোমালি বংশাদ্ভুত।

ডেমোক্রেট প্রার্থী হিসেবে তালিব কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে জয় পান। অপরদিকে একই দলের হয়ে ওমর কংগ্রেসের ৫ নম্বর আসনে জয় পান।

তালিব ফিলিস্তিন অভিবাসী বাবা-মার ঘরে জন্মগ্রহণ করেন। মিশিগানের আইনসভায় ২০০৮ সালে নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েছিলেন। অপরদিকে ওমর সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন।
তথ্যসূত্র : আল জাজিরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.