Wednesday, August 12

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত:নিহত ৪

0

রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায় এ দুর্ঘটনা তারা তদন্ত করে দেখবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.