Wednesday, August 26

যুদ্ধাপরাধী যারা বিচারের আওতায় আসেনি তাদেরকেও বিচারের আওতায় আনা হবে: কৃষিমন্ত্রী

0

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভুমির সংস্কার ও নবনির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে  কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে পাকিস্তানি বাহিনীর নির্মমতা জানানোর জন্যে বধ্যভূমি সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বলে ।

এসময় মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলমান আছে। যারা বিচারের আওতায় আসেনি তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য ছানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ মুক্তিযোদ্ধা ও সুধীজন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বীর বাঙ্গালীদের ধরে এনে নির্যাতন করে হত্যা করে তাদের লাশ টাঙ্গাইল জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন স্থানের জঙ্গলে ফেলে দিত। এই বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে ছিল। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এই বধ্যভূমির স্থান সংস্কার করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.