Friday, September 25

যুব এশিয়া কাপে বাংলাদেশ দল

0

যুব এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ঢাকা এবং চট্টগ্রামের ভেন্যুতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বাংলাদেশ দলেকে নেতৃত্ব দেবেন তৌহিদ হৃদয়।

দুই গ্রুপে ভাগ হয়ে যুব এশিয়া কাপে অংশ নিচ্ছে আট দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপে খেলবে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলংকা ও হংকং।

পাঁচ ভেন্যুতে হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লড়াই। ঢাকার তিন ভেন্যুর সঙ্গে চট্টগ্রামের দুই মাঠে হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ‘এ’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকায়, বিকেএসপির মাঠে। আর ‘বি’ গ্রুপের খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ এবং এমএ আজিজ স্টেডিয়ামে। আর দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন (সহঅধিনায়ক), তানজিদ হাসান তানিম, সাজিদ হোসেন, প্রান্তিক নওরোজ, অমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মিনহাজু রহমান, রশিদ হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.