যুব সমাজ ধ্বংসের পথে কম্পিউটার ব্যবসার আড়ালে রুহিয়ায় অশ্লীল পর্ণগ্রাফী ব্যবসা জমজমাট

0

গৌতম চন্দ্র বর্ম্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: রুহিয়ায় থানা কম্পিউটার ব্যবসার আড়ালে অশ্লীল ভিডিও পূর্ণগ্রাফী ব্যবসা জমজমাটভাবে চালানো হচ্ছে। তরুণ ও উঠতি বয়সের ছেলেদের মোবাইলে বিস্তার লাভ করেছে অশ্লীল পূর্ণগ্রাফী।

রুহিয়ায় কম্পিউটার ব্যবসার আড়ালে অশ্লীল ভিডিও পূর্ণগ্রাফীর জমজমাট বাণিজ্য চালানো হচ্ছে। এত উঠতি বয়সের যুব সমাজেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এলাকার উঠতি বয়সের তরুণ যুবকেরা এসমস্ত ভিডিওর দোকানে লেখা পড়া ফাকি দিয়ে অযথা সময় ব্যয় করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রুহিয়ায় অবৈধ ভিডিও সিডি ব্যবসা চালানো হচ্ছে। খোজ নিয়ে জানাগেছে, বৈরাগীহাট, বাদিয়া মাকেট, ঢোলার হাট, পাটিয়াডাঙ্গি, আখানগর হাট, চুয়ামুনি বাজার, ঝলঝলির বাজার, সহ বিভিন্ন এলাকায় অশ্লীল নীল ছবির জমজমাট ব্যবসা চালানো হচ্ছে। এসব কম্পিউটারের দোকানে বসে এলাকার এক শ্রেণীর বখাটে যুবকরা উচ্চ স্বরে গান-বাজনা এবং গানের তালে তালে হাত তালি দিয়ে অনেক সময় রাস্তায় নেমে পড়ে। তারা স্কুল, কলেজ গামী মেয়েদের দেখে অশ্লীল কথা বলে ইভটিজিং করে। তাদের এই বে-পরোয়া আচরণের জন্য স্কুল, কলেজগামী মেয়েরা নানা প্রকার বিড়ম্বনার শিকার হচ্ছে। মোবাইলে দেশি-বিদেশি ও হিন্দি ছবির গান ডাউন লোডের পাশাপাশি যুবকদের কাছ থেকে দোকানদাররা মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিদেশ থেকে আসা অবৈধ নীল ছবি মাথার সাথে দেশীয় বডির ছবি যুক্ত করে বাংলাদেশী নীল ছবি বেরিয়েছে বলে এলাকায় প্রচারনা চালায়।

এ সমস্ত নীল ছবি সংগ্রহের জন্য এলাকার যুব সমাজ ওই সমস্ত ভিডিওর দোকানে হুমরী খেয়ে পরছে। আর এ সুযোগে ভিডিও দোকানদারেরা চড়া মূল্যে ঐ সমস্ত নীল ছবি মোবাইলে ডাউন লোড করে দিচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা এ সমস্ত নীল ছবি মোবাইলে দেখে নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পরছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে আর এলাকায় ইভটিজিং এর ঘটনা দিন দিন বাড়ছে। তাদের এই ইভটিজিং এর হাত থেকে স্কুল, কলেজের শিক্ষিকা ও অভিভাবকরাও রেহাই পাচ্ছে না। এ ব্যাপারে স্বচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.