Saturday, September 5

যেখানে শেষ সেখান থেকেই শুরু

0

রনি তালুকদার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফাইনালে ৩৮ বলে ৬৬ রান করেছিলেন রনি। পুরো টুর্নামেন্টে তিনটি হাফসেঞ্চুরিসহ ৩১৭ রান নিয়ে ডান-হাতি এই ব্যাটসম্যানই ছিলেন ডায়নামাইটসের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিবিএল শেষে এবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে বিকেএসপির বিপক্ষে নেমেই বাজিমাত করেছে গাজী গ্রুপ।
টস জেতার পের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিকেএসপির অধিনায়ক আবদুল কাইয়ুম। বিপিএলে যেখানে থেমেছিলেন, এদিন ঠিক সেখান থেকেই শুরু করেছেন রনি। ১৬ বলে ৪৬ রানের ইনিংসে দুটি চার ও চারটি ছক্কা হাঁকান ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
এতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১২৩ রানের বড় সংগ্রহ করে গড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে বিকেএসপি ব্যাট করতে নামলে অসাধারণ বোলিং পারফর্ম করেন আবু হায়দার রনি।
প্রথম ওভারেই তুলে নেন বিকেএসপির ওপেনার ফাহাদ আহমেদকে (০)। পরের ওভারে বল করতে এসে আউট করেন তিন নম্বরে নামা শামিম হোসেনকে (৪)।
মোট দুই ওভার বল করে ২ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। আর তাতেই পিছিয়ে পড়ে বিকেএসপি।
শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান পর্যন্ত করে বিকেএসপি। এতে ২৭ রান হারতে হয় দলটিকে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রনি তালুকদার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.