Thursday, November 12

যে বলিউড সেলিব্রেটিরা একই স্কুলে পড়েছেন!

0

এটা প্রায়ই বলা হয় যে সমগ্র বিশ্ব হলো একটি ছোট জগত। যদি আমরা বলিউড জগতের কথা বলি তাহলে সত্যিই একটি ছোট জগত।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয় তারকাদের সম্পর্কে জানতে পারি।
কিন্তু কখনও ভেবেছেন আপনাদের প্রিয় তারকারা স্কুল জীবনে বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খেয়েছেন? বেশিরভাগ সেলিব্রিটি যারা এক সময় একসাথে স্কুলে পড়াশুনা করতেন। স্কুল জীবন থেকে এখনও পর্যন্ত তারা ভালো বন্ধু। এখানে কয়েকজন তারকার তালিকা দেওয়া হলো যারা স্কুলে একসাথে পড়াশুনা করতেন।

সালমান খান এবং আমির খান : আপনি কি জানেন সালমান খান এবং আমির খান একই স্কুলে পড়াশুনা করতেন। তখন তাঁরা দ্বিতীয় শ্রেণীতে পড়তেন একে অপরের সাথে কথা বলতেন না।

করন জোহর এবং অপুর্ব মেহতা : বিখ্যাত ডিরেক্টর এবং ধর্ম প্রডাকশনের সিইও স্কুলের বন্ধু। তাঁরা তাদের বন্ধুত্বকে ব্যবসায়ের অংশীদার হিসাবে পরিবর্তিত করেছেন!

কৃষ্ণা শ্রফ এবং আতিয়া শেঠি : জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা এবং সুনীল শেঠির মেয়ে আতিয়া শেঠি বলিউডে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু আপনি কি জানেন তাঁরা স্কুল জীবন থেকেই ভালো বন্ধু এবং একসাথে পড়াশুনা করতেন।

শ্রদ্ধা কাপুর এবং টাইগার শ্রফ : আপনি কি জানেন যে ‘বাঘি’ সহ-অভিনেতা তাদের শৈশবকাল থেকে একে অপরকে চেনেন, কারণ তারা শুধুমাত্র একই স্কুলে নয় বরং একই ক্লাসের অংশ ছিলেন। স্কুল জীবন থেকেই টাইগার শ্রদ্ধাকে পছন্দ করতেন।

করন জোহর এবং টুইঙ্কাল খান্না : বলিউডে জগতে জনপ্রিয় করন জোহর এবং টুইঙ্কাল খান্না। স্কুল লাইফ থেকেই তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক উভয়েই মহারাষ্ট্রের একই বোর্ডিং স্কুলে পড়াশুনা করেছেন।

বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর : তাঁরা একই শিক্ষা প্রতিষ্ঠানের অংশ না হলেও কিন্তু উভয়ে একসাথে একই অভিনয় স্কুলে যেতেন। এখনও তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.